বিটিআরসির সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কর্মকর্তাগণের সাথে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর ছয় সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ারস ডেভেলপমেন্ট ফর দ্যা প্রোমোশন অব দি আইসিটি ইন্ড্রাস্ট্রি এন্ড নিউ ইনোভেশন‘ (Project for ICT Engineers Development for the Promotion of the ICT Industry and New Innovation under JICA ) শীর্ষক প্রকল্পে বিটিআরসি এবং টেলিযোগাযোগ শিল্প কিভাবে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়।
উক্ত প্রতিনিধিদল পরবর্তীতে বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভবিষ্যতে উক্ত প্রজেক্টের আওতায় কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন এবং লে. কর্ণেল এস এম রেজাউর রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের পরিচালক মোঃ গোলাম রাজ্জাক, স্পেকট্রাম বিভাগের পরিচালক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ এবং ড. মোঃ সোহেল রানা।
জাইকা প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন Mr. YOSHIDA Tasuku, Mr. SHOJI Akihiro, Ms. KATSUKI Naho, Mr. TAKEUCHI Tomonari, Mr. NAKANE Nozomu এবং ফারজানা শারলিন।







